কালনা, ১৭ মে-- এবার করোনা পজিটিভ ধরা পড়লো পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার হামিদপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের লালারস পরীক্ষায় | পরীক্ষার রিপোর্ট শুক্রবার আসার সঙ্গে সঙ্গে তাকে দুর্গাপুর কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয় | তার সংস্পর্শে আসা আরো পাঁচজন পরিযায়ী শ্রমিককে কোয়ারান্টিনে পাঠানো হয় | সূত্র মারফত খবর পাওয়া যায়-এই ছয় জন নির্মাণ শ্রমিক মুম্বাইয়ে কাজে গিয়ে লকডাউনে ফেঁসে যায় | একটি প্রাইভেট কারে বাড়ি ফেরার পথে গত ১৪ মে আসানসোলে এলে ওই শ্রমিকের সিমটম দেখে লালারস সংগ্রহ করা হয় | তারপর বাড়িতে কোয়ারান্টিনে থাকার নির্দ্দেশ দেওয়া হয় | সেই থেকেই ওই শ্রমিক পূর্বস্থলীর হামিদপুর গ্রামের বাড়িতেই ছিলেন | শুক্রবার তার লালারস পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ | পূর্ব বর্ধমান জেলার অন্যান স্থানে কোভিড ধরা পড়লেও এই প্রথম কালনা মহকুমায় কোভিড ধরা পড়লো |
Comments
Post a Comment