Skip to main content

প্রত্যেকদিন দরিদ্র অসহায় মানুষের হাতে খাবার তুলে দিচ্ছেন নবদ্বীপ পৌরসভার পৌরপিতা মাননীয় বিমান কৃষ্ণ সাহা মহাশয়।

Comments

Popular posts from this blog

করোনা পজিটিভ এবার পূর্বস্থলীতে

 কালনা, ১৭ মে-- এবার করোনা পজিটিভ ধরা পড়লো পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার হামিদপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের লালারস পরীক্ষায় |  পরীক্ষার রিপোর্ট  শুক্রবার আসার সঙ্গে সঙ্গে তাকে দুর্গাপুর কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয় |  তার সংস্পর্শে আসা আরো পাঁচজন  পরিযায়ী শ্রমিককে কোয়ারান্টিনে পাঠানো হয় |  সূত্র মারফত খবর পাওয়া যায়-এই ছয় জন  নির্মাণ শ্রমিক মুম্বাইয়ে কাজে গিয়ে লকডাউনে ফেঁসে যায় |  একটি প্রাইভেট কারে বাড়ি ফেরার পথে গত ১৪ মে আসানসোলে এলে  ওই শ্রমিকের সিমটম দেখে লালারস সংগ্রহ করা হয় |  তারপর বাড়িতে কোয়ারান্টিনে থাকার নির্দ্দেশ দেওয়া হয় | সেই থেকেই ওই শ্রমিক পূর্বস্থলীর হামিদপুর গ্রামের বাড়িতেই ছিলেন | শুক্রবার তার লালারস পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ | পূর্ব বর্ধমান জেলার অন্যান স্থানে কোভিড ধরা পড়লেও এই প্রথম  কালনা মহকুমায় কোভিড ধরা পড়লো |